আমাদের আজকের আলোচনার বিষয় বরিশাল জেলার বৃহৎ প্রকল্প।
বরিশাল জেলার বৃহৎ প্রকল্প:-

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মানবিক সহায়তা খাত হতে প্রাপ্ত বরাদ্দ উপ-বরাদ্দ প্রদান সংক্রান্ত।
- আজ বরিশাল জেলার বরিশাল সিটি কর্পোরেশন বরাবর ৬০ মেট্রিক টন চাল, নগদ ২,৪০,০০০ টাকা, বরিশাল সদর উপজেলা বরাবর ৩৫ মেট্রিক টন চাল, নগদ ২,২৮,০০০ টাকা, আগৈলঝাড়া উপজেলা বরাবর ১২ মেট্রিক টন চাল, নগদ ৯৫,০০০ টাকা, গৌরনদী উপজেলা বরাবর ২০ মেট্রিক টন চাল, নগদ ১,২১,০০০ টাকা, বাবুগঞ্জ উপজেলা বরাবর ১৫ মেট্রিক টন চাল, নগদ ১,০২,০০০ টাকা, বাকেরগঞ্জ উপজেলা বরাবর ৩৫ মেট্রিক টন চাল, নগদ ১,৭৮,০০০ টাকা, বানারীপাড়া উপজেলা বরাবর ১৯ মেট্রিক টন চাল, নগদ ১,১৭,০০০ টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলা বরাবর ২৫ মেট্রিক টন চাল, নগদ ১,৪০,০০০ টাকা, মুলাদী উপজেলা বরাবর ১৭ মেট্রিক টন চাল, নগদ ১,০৯,০০০ টাকা, উজিরপুর উপজেলা বরাবর ২১ মেট্রিক টন চাল, নগদ ১,২৫,০০০ টাকা এবং হিজলা উপজেলা বরাবর ১৩ মেট্রিক টন চাল, নগদ ৯৫,০০০ টাকা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার খাত হতে জেলা প্রশাসন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা/ উপজেলা নির্বাহী অফিসার বরাবর উপ-বরাদ্দ প্রদান করেছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা/ উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট মেয়র/মাননীয় সংসদ সদস্য মহোদয়গণের সঙ্গে পরামর্শক্রমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলরদের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নীতিমালা অনুযায়ী করোনায় কর্মহীন অসহায়, দুস্থ ও বিভিন্ন পেশাজীবিদের মধ্যে বণ্টন করবেন। ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ব্যক্তিগত প্রচারে ব্যবহার হলে জেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, সকল ত্রাণ ই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত করোনাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের বরাবর প্রদত্ত বিশেষ উপহার। ইহা কোন স্থানীয় ব্যক্তির ব্যক্তিগত প্রচারের জন্য নয়। মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণের সার্বিক সমন্বয়ের কাজটি করে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

- উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশন বরাবর মোট ৮০০ মেট্রিক টন চাল, নগদ ২৪,৫০,০০০ টাকা, সদর উপজেলা (মহানগরসহ) বরাবর ৫৮৪ মেট্রিক টন চাল, নগদ ২৯,৫৯,০০০ টাকা, আগৈলঝাড়া উপজেলা বরাবর ২০১ মেট্রিক টন চাল, নগদ ১৩, ৮২,০০০ টাকা, গৌরনদী উপজেলা বরাবর ২৯৬ মেট্রিক টন চাল, নগদ ১৭,২৮,০০০ টাকা, বাবুগঞ্জ উপজেলা বরাবর ২২৬ মেট্রিক টন চাল, নগদ ১৪,৯৪,০০০ টাকা, বাকেরগঞ্জ উপজেলা বরাবর ৪৭৯ মেট্রিক টন চাল, নগদ ২৪,০৪,০০০ টাকা, বানারীপাড়া উপজেলা বরাবর ২৯৪ মেট্রিক টন চাল, নগদ ১৭,২৫,০০০ টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলা বরাবর ৩৫৩ মেট্রিক টন চাল, নগদ ১৯,০৬,০০০ টাকা, মুলাদী উপজেলা বরাবর ২৬৮ মেট্রিক টন চাল, নগদ ১৬,২৬,০০০ টাকা, উজিরপুর উপজেলা বরাবর ৩২০ মেট্রিক টন চাল, নগদ ১৮,১৪,০০০ টাকা এবং হিজলা উপজেলা বরাবর ২০৭ মেট্রিক টন চাল, নগদ ১৪,১৭,০০০ টাকা উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে।
