বরিশাল জেলার উপজেলা

আমাদের আজকের আলোচনার বিষয় বরিশাল জেলার উপজেলা।

বরিশাল জেলার উপজেলা:-

আগৈলঝাড়া

আগৈলঝাড়া বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, দক্ষিণে উজিরপুর উপজেলা, পূর্বে গৌরনদী উপজেলা ও উজিরপুর উপজেলা, পশ্চিমে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা।

উজিরপুর

উজিরপুর উপজেলা বাংলাদেশের বরিশাল জেলার একটি প্রশাসনিক এলাকা। বরিশাল জেলার উত্তরে গৌরনদী উপজেলা, দক্ষিণে বানারিপাড়া ও ঝালকাঠি সদর উপজেলা, পূর্বে বাবুগঞ্জ উপজেলা, পশ্চিমে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা।

 

বরিশাল জেলার উপজেলা
কলসকাঠী জমিদার বাড়ি – বরিশাল জেলা

 

গৌরনদী

গৌরনদী বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, দক্ষিণে উজিরপুর উপজেলা, পূর্বে বাবুগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলা ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, পশ্চিমে আগৈলঝাড়া উপজেলা ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা।

বরিশাল সদর

বরিশাল সদর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে বাবুগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা, দক্ষিণে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলা, পূর্বে মেহেন্দিগঞ্জ উপজেলা ও ভোলা সদর উপজেলা, পশ্চিমে ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলা।

বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। বাকেরগঞ্জ উপজেলার অবস্থান ২২°২৯’উত্তর অক্ষাংশ, এবং ৯০°১২’ -৯০°৩৩’ দ্রাঘিমাংশের মধ্যে। উত্তরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বরিশাল সদর উপজেলা, দক্ষিণে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা ও বাউফল উপজেলা, পূর্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ও ভোলা সদর উপজেলা, পশ্চিমে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ও নলছিটি উপজেলা, বরগুনা জেলার বেতাগী উপজেলা।

বানারীপাড়া

বানারীপাড়া বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা যা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ১০টি উপজেলার একটি। বানারীপাড়ার উত্তরে উজিরপুর উপজেলা, দক্ষিণে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা, পূর্বে উজিরপুর উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলা, পশ্চিমে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও নেছারাবাদ উপজেলা। বানারীপাড়ার মধ্য দিয়ে সন্ধ্যা নদী প্রবাহিত হয়েছে।

ব্রিটিশ শাসনামলে প্রশাসন বানারীপাড়া থানা গঠিত হয় ১৯১৩ সালে এবং স্বাধীনতার পর ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদে বরিশাল-২ নং আসন হিসেবে চিহ্নিত। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২০নং আসন।

বাবুগঞ্জ

বাবুগঞ্জ বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে গৌরনদী উপজেলা, দক্ষিণে বরিশাল সদর উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলা, পূর্বে মুলাদি উপজেলা ও বরিশাল সদর উপজেলা, পশ্চিমে উজিরপুর উপজেলা।

মুলাদী

মুলাদী বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। মুলাদী ২২.৯১৫৩° উত্তর ৯০.৪১৫০° পূর্ব স্থানাঙ্কে অবস্থিত। উত্তরে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা, দক্ষিণে বরিশাল সদর উপজেলা, পূর্বে হিজলা উপজেলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা, পশ্চিমে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, গৌরনদী উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা।

 

বরিশাল জেলার উপজেলা
লাকুটিয়া জমিদার বাড়ি – বরিশাল জেলা

 

মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জ উপজেলা বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। ১৫ অক্টোবর ১৯৮৩ খ্রীঃ তারিখে মেহেন্দিগঞ্জ থানা উপজেলায় রূপান্তরিত করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা বরিশাল জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্ব- উত্তর দিকে অবস্থিত এবং অঞ্চলের মধ্যে সর্বোধিক নদী সমৃদ্ধ ও নদী পরিবেষ্ঠিত একটি উপজেলা। এর উত্তরে হিজলা উপজেলা এবং মুলাদী উপজেলা, দক্ষিণে বরিশাল সদর উপজেলা ও ভোলা সদর উপজেলা, পূর্বে ভোলা সদর উপজেলা, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলা ও রায়পুর উপজেলা, পশ্চিমে মুলাদী উপজেলা ও বরিশাল সদর উপজেলা।

হিজলা

হিজলা বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। বরিশাল জেলার হিজলা উপজেলা ৬ টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা হয়। ঐ সালের ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে হিজলা থানার কার্যক্রম চালু হয়।

এই উপজেলার দর্শনীয়স্থানগুলোর মধ্য “বাবুর বাড়ির মঠ” অন্যতম। হিজলা উপজেলাধীন গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের উত্তর পাশে অবস্থিত। মঠ টি শত বছরের পুরাতন স্থাপনা।

Leave a Comment