মোবাইল দেখে তারাবি নামাজে ইমামতি, হাফেজকে বহিষ্কার খবর দিয়ে শুরু করছি বরিশাল জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

মোবাইল দেখে তারাবি নামাজে ইমামতি, হাফেজকে বহিষ্কার। সারা সপ্তাহের খবর
মোবাইল দেখে তারাবি নামাজে ইমামতি, হাফেজকে বহিষ্কার
বরিশাল নগরীর একটি মসজিদে মোবাইল দেখে তারাবি নামাজ পড়ানোয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি টের পেয়ে মসজিদ কর্তৃপক্ষ ওই হাফেজকে বাদ দিয়েছে। পরে নতুন একজন হাফেজ নামাজ পড়ানো শুরু করেছেন।
মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেলো শ্বশুর-জামাতার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শশুর ও জামাতার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) ভোরে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন, উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চারলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩২)।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ
বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় স্থানীয় এমপির সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস সরদারসহ বেশকয়েকজন আহত হয়েছেন।
বরিশালে ৫ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
বরিশাল নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণের গায়ে মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ মার্চ) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।
বরিশালে ৫ হাজার ইজিবাইকের অনুমোদন দেবে সিটি করপোরেশন
বরিশাল নগরে তিন চাকার ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া শুরু করেছে সিটি করপোরেশন। ঈদের আগে নগরে পাঁচ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দেবে কর্তৃপক্ষ। এ জন্য চালকেরা পাবেন আলাদা পোশাক। বরিশাল নগরের প্রয়াত সিটি মেয়র শওকত হোসেন হিরণের মেয়াদকালে ২ হাজার ৬০০ ইজিবাইক চলাচলের অনুমোদন দেওয়া হয়েছিল।
মুসলিম পুরাকীর্তির নিদর্শনের মসজিদটিতে আজও নামাজ পড়েন মুসল্লিরা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার পূর্বে শিয়ালঘুনি গ্রাম। এই গ্রামের চৌধুরী বাড়িতে অবস্থিত নসরত গাজীর মসজিদ। প্রাচীন এই মসজিদের সীমানায় প্রবেশের প্রধান ফটকে প্রতিষ্ঠাকাল ১৫৩২ খ্রিষ্টাব্দ লেখা থাকলেও মসজিদটির নির্মাণকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। অবশ্য মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরোনো বলেই জানেন স্থানীয় বাসিন্দারা।

কেজিতে তরমুজ বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা
বরিশালে সংখ্যায় না বিক্রি করে কেজি দরে তরমুজ বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আর কেজি দরে তরমুজ বিক্রি করবেন না বলে তাঁদের অঙ্গীকার করানো হয়।

১ thought on “মোবাইল দেখে তারাবি নামাজে ইমামতি, হাফেজকে বহিষ্কার। সারা সপ্তাহের খবর”