অশ্বিনী কুমার টাউন হল আধুনিকীকরণ কাজ প্রায় সম্পন্ন , প্রায় শত বছরের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন করেছে বরিশাল- সিটি কর্পোরেশন (বিসিসি)।বিসিসি’র সংশ্লিষ্ট সূত্র জানান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা আরো বেশি বিকশিত করতে বরিশাল- সিটি কর্পোরেশন (বিসিসি) এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নগরীর প্রাণকেন্দ্র বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদর রোড) অশ্বিনী কুমার টাউন হল আধুনিকীরণের লক্ষ্যে এ সংস্কার কাজ করেছেন। বরিশাল -সিটি কর্পোরেশন (বিসিসি) তার নিজস্ব উৎস ও সরকারী অনুদানের (থোক ও বিশেষ থোক) মাধ্যমে এ উন্নয়ন মূলক কাজ করেছে।

বরিশালে অশ্বিনী কুমার টাউন হল আধুনিকীকরণ কাজ প্রায় সম্পন্ন
সংশ্লিষ্ট সূত্র জানান, ঐতিহ্যেবাহী অশ্বিনী -কুমার টাউন হলটিকে সম্পূর্ণ নতুন রূপে নগরীর বাসিন্দাদের উপহার দিবেন বিসিসি। টাউন হলটির মধ্যে আসন সংখ্যা বৃদ্ধি করে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। এছাড়াও হলের অভ্যন্তরে অডিটোরিয়ামটিকে অত্যাধুনিক লেজার লাইট ও বিদেশী ফোকাস লাইট দিয়ে সাজানো হয়েছে।
এ প্রসঙ্গে বরিশালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ দুলাল (নাট্য ব্যক্তিত্ব) ও বীর মুক্তিযোদ্ধা কাজল ঘোষ (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) বলেন, নগরীর প্রাণকেন্দ্রে অশ্বিনী- কুমার টাউন
হলটি বরিশালবাসীর কাছে একটি হৃদয়ের স্থম্ভ। বরিশাল ব্রজমোহন (বিএম কলেজ) বিশ্ববিদ্যালয়ের রাজনীতিরও চেতনার কেন্দ্র ছিলো এ অশ্বিনী -কুমার টাউন হলটি। যা বিগত প্রায় ১’শ বছর ধরে একই রকম অবস্থায় ছিল। বেশ কয়েকবার সংস্কার করা হলেও ভবনের মূল ভিত্তি ঠিক রাখা হয়েছে। টাউন হলের আধুনিকীকরণের কাজটি বরিশালবাসীর প্রাণের দাবি।হলটি সংস্কার করায় সাধুবাদ জানাই বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে।এ বিষয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল
প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, অশ্বিনী কুমার হলটি হচ্ছে, জাগ্রত বরিশালবাসীর চেতনার প্রতীক। নগরীর প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এ অশ্বিনী -কুমার টাউন হলটি ব্রিটিশ আমল থেকে ইতিহাস ও ঐতিহ্যে ঘের ।এ ধরনের যে কোন কাজকে আমরা “শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব”-এর পক্ষ থেকে সাধুবাদ জানাই।এবিষয়ে বরিশাল -সিটি কর্পোরেশন (বিসিসি)-এর প্রধান নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, অচিরেই ঐতিহ্যের স্বরূপ ফিরে পাচ্ছে বরিশালের শতবর্ষীয় ঐতিহাসিক অশ্বিনী- কুমার টাউন হল। প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ফিনিসিং-এর কাজ চলছে।
